ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

দুর্যোগ মুহূর্তে অসহায়দের পাশে দাঁড়িয়েছে বিপিপি

admin
এপ্রিল ১৩, ২০২০ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের কারণে দেশজুড়ে চলছে অনেকটাই লকডাউনের মতো অবস্থা। টানা সাধারণ ছুটিতে বেকায়দায় পড়েছেন খেটে খাওয়া শ্রমিক, অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষেরা।

এই পরিস্থিতিতে সরকার প্রশাসনসহ বিভিন্ন সংগঠন এবং সমাজের বিত্তবান ও রাজনৈতিক নেতারাও এগিয়ে এসেছেন এসব মানুষের সহযোগিতায়। এমতাবস্থায় বড় দল গুলোর পাশাপাশি ছোট দল হিসাবে দেশের বিভিন্ন স্থানে খাদ্যদ্রব্য বিতরণ করে মাঠে সরব রয়েছে বাংলাদেশ পিপলস পার্টি-বিপিপি।

করোনা মহামারী মোকাবেলায় ছোট দল গুলো মাঠে না থাকলেও দেশের এই বিপর্যয়ে অসহায় দরিদ্র এবং সমাজে অবহেলিত ও শ্রমজীবী অসহায় দুস্থদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণ কর্মসূচি নিয়ে মাঠে তৎপর বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি)।

আজ প্রতিবেদক জানতে চাইলে দলটির যুগ্ম-মহাসচিব মো. আফতাব উদ্দিন বলেন, আমরা প্রতিদিন ৩শ পরিবারের মুখে হাসি ফোটাবার জন্য দলীয় চেয়ারম্যান মো. বাবুল সরদার চাখারী উদ্যোগে দলীয় নেতাকর্মীদের সাহায্য সহযোগিতায় এই কার্যক্রম চালিয়ে আসছি।

তিনি বিপর্যয় থেকে রক্ষা পেতে দলমত নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে সকলকে এক হয়ে অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসতে আহ্বান করেন।

স/এষ্