ঢাকাশনিবার , ২৫ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

দুই দেশের হয়ে বিশ্বকাপ খেলেছেন যে সকল ক্রিকেটার

admin
মে ২৫, ২০১৯ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে নিজ দেশের প্রতিনিধিত্ব করা সবসময়ই গর্বের এবং সৌভাগ্যের। যারা দেশের হয়ে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করেন সবসময়ে সৌভাগ্যবান মনে করে থাকেন। তবে এমনোও কিছু ক্রিকেটারকে আমরা দেখতে পাই যারা দুই দেশের হয়ে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করেছেন।

নিজ দেশের হয়ে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করা যেমন গর্বের তেমনি দুই দেশের হয়ে বিশ্বকাপ খেলতে পারা আরো বড় সৌভাগ্যের বলা যায়। ক্রিকেটের ইতিহাস দেখলে আমরা এরকম গুটিকয়েকজন ক্রিকেটারকে দেখতে পাই যাদের এই সৌভাগ্য হয়েছিল। একনজরে দেখে নেওয়া যাক কারা এ কৃতিত্বের অধিকারী এখন পর্যন্ত হতে পেরেছেন।

১. ইয়ন মরগান (আয়ারল্যান্ড ও ইংল্যান্ড):
জন্ম আয়ারল্যান্ডেে। সেক্ষেত্রে আইরিশদের হয়ে একসময় খেলতেন ইয়ন মরগান। ২০০৭ ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে আইরিশদের হয়ে খেলেন তিনি। পরের বিশ্বকাপ ২০১১ থেকে খেলছেন ইংল্যান্ডের হয়ে। এবার ইংলিশদের নেতৃত্ব দেবেন বাঁহাতি এই ব্যাটার। তার অধিনায়কত্বে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে এক নম্বরে পৌঁছেছেন তারা। ২০১৯ বিশ্বকাপে দলটির অন্যতম ব্যাটিংস্তম্ভ তিনি। আয়ারল্যান্ডে জন্ম নেয়া এ ক্রিকেটারের অধীনে প্রথমবারের মতো বিশ্ব ট্রফি জয়ের স্বপ্ন দেখছেন ব্রিটিশরা।

২. এড জয়েস (ইংল্যান্ড ও আয়ারল্যান্ড):
জাতিতে আরেক আইরিশ তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে আয়ারল্যান্ডের হয়েই অভিষেক হয়। যোগ্যতা বলে ইংল্যান্ড দলে ঠাঁই করে নেন। ইংলিশদের হয়ে ২০০৭ বিশ্বকাপে অংশ নেন তিনি। পরে ফের আয়ারল্যান্ডে ফেরেন তিনি। ২০১১ বিশ্বকাপে ছোট দেশটির হয়ে প্রতিনিধিত্ব করেন।

আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের হয়ে ৭৮ ওয়ানডে খেলেছেন জয়েস। ক্যারিয়ারে ১৫টি হাফসেঞ্চুরি ও ছয়টি সেঞ্চুরিসহ দুই হাজার ৬২২ রান করেছেন তিনি। গেল বছর মে মাসে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন এ মারকুটে ব্যাটসম্যান।

৩. এন্ডারসন কামিন্স (ওয়েস্ট ইন্ডিজ ও কানাডা):
অলরাউন্ডার এন্ডারসন কমিন্সের ক্যারিয়ার শুরু হয় উইন্ডিজের হয়ে। ১৯৯২ বিশ্বকাপে ক্যারিবীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। এরপর কানাডায় পাড়ি জমান। ২০০৭ বিশ্বকাপে ছোট দলটির হয়ে প্রতিনিধিত্ব করেন এ বোলিং অলরাউন্ডার।

৪. কেপলার ওয়েসেলস (অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা):
জন্ম দক্ষিণ আফ্রিকায় হলেও অস্ট্রেলিয়ার হয়ে ক্রিকেট ক্যারিয়ার শুরু করেন কেপলার। ১৯৮৩ বিশ্বকাপে অজিদের হয়ে অংশ নেন তিনি। ১৯৯১ সালে স্বদেশ দক্ষিণ আফ্রিকায় হয়ে খেলা শুরু করেন। ১৯৯২ বিশ্বকাপে প্রোটিয়াদের নেতৃত্ব দেন তিনি।

স/এষ্