দুই জনমে থাকব
-সাইদ মাহামুদ
<> (সিন্ধু বালিকা তোমায় ভিষণ মিস করে লেখা আমার এই নগন্য কাব্য )
মোরা এই জনমে দুটি তারা হংসী হয়ে থাকব
ভাবি জনমে ওই দুটি চোখ আমার করে রাখব
পাখির পালকে ঘুমিয়ে পড়বে শান্ত চোখের চর
তোমার বুকে আকাশ নামিয়ে বাঁধব মেঘের ঘর
কালের স্রোত ছুঁয়ে ক্লান্ত, আসমানী সব নীল
তোমার নদীর ভরা স্রোতে ছুটবে এই গাঁঙচিল।
তোমার চোখে আকাশ হয়ে সেই আকাশে থাকব
ভাবি জনমে ওই দুটি চোখ আমার করে রাখব।
তুমি আমার সিন্ধুজলে কাজল চোখের তারা
নীল জলে পথ হারানো কুঁড়িয়ে পাওয়া চারা
মোরা জনমে জনমে আপন হয়ে এই বসুধায় আসি
মোরা দুটি চোখের একটি পাতা মেঘর কোলে ভাসি
কখনো যমুনা, কখনো তিতাস, কখনো কর্ণফুলি
নদীর জলে মিশে মিশে সাগর খুঁজে দুলি
তুমি আর আমি সাত রঙে মিশে রঙধনু হয়ে থাকব
ভাবি জনমে ওই দুটি চোখ আমার করে রাখব।
স/মা

