হিলি প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর উপজেলার নয়ানগর গ্রামে গৃহবধুকে ধর্ষনের পর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আশরাফুল নামের একজনকে আটক করেছে পুলিশ।আজ দুপুরে ওই গৃহবধুর বাড়ীর পাশে একটি জঙ্গলে এ ঘটনা ঘটে।স্থানিয়রা জানায়, সকাল ১১টার দিকে উপজেলার নয়ানগর গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী তিন সন্তানের মা বুলবুলি বেগম (৪০) বাড়ীর পাশের একটি জঙ্গলে পাতাকুড়াতে যায়।এসময় পার্শ্বের বিলপাড়া গ্রামের আশরাফুল ইসলাম সহ ৩/৪ জন তাকে জোরপুর্বক ধর্ষন করে এবং ধর্ষনকারীরা পালিয়ে যায়। লোকজন বুলবুলিকে দেখতে পেয়ে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায় । এ ঘটনায় অভিযুক্ত আশরাফুলকে আটক করেছে পুলিশ।
স/শ

