দল থেকে ছিটকে গেলেন, সাকিব, তাসকিন, শরিফুল, শেষ মুহূর্তে স্কোয়াডে খালেদ-শহীদুল
নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া শহীদুল ইসলামকে শেষ মুহূর্তে টেস্ট স্কোয়াডে যুক্ত করা হয়েছে। তার সঙ্গে আরো এক পেসার খালেদ আহমেদকেও দলভুক্ত করেছে টিম ম্যানেজমেন্ট।
পাকিস্তানের বিপক্ষে শুরুতে ১৬ জনের স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ। পুরোপুরি ফিট না হওয়ায় সাকিব আল হাসান ছিটকে যান। পেসার খালেদ ও শহীদুল স্কোয়াডে না থাকলেও শুরু থেকে দলের সঙ্গে ছিলেন। নিয়মিত অনুশীলন করছেন। নেটে বোলিং করছেন। ফলে তারা চূড়ান্তভাবে স্কোয়াডে যুক্ত হলেন।
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের স্কোয়াড হলো ১৭ জনের। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, দলে পেসারের ইনজুরি নিয়ে শঙ্কা আছে। তাসকিন ও শরিফুল ইনজুরির কারণে নেই। খালেদ ও শহীদুল খেলার জন্য পুরোপুরি তৈরি।
জানা গেছে, তাসকিন ও শরিফুল খেলতে পারবেন না ঢাকা টেস্টেও। এজন্য দুই পেসারকে আগেভাগেই দলের সঙ্গে যুক্ত করা হয়েছে।
স/এষ্

