ঢাকাবুধবার , ১ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ত্রিদেশীয় সিরিজে দলের সাথে নেই সাকিব

admin
মে ১, ২০১৯ ২:৪২ অপরাহ্ণ
Link Copied!

রাহুল রাজ : সাকিব আল হাসান! নামটি সব সময় বেশ আলোচিত। কখনও তা নৈপুন্যের জন্য কখনও বা বিতর্কিত কর্মকান্ডের জন্য। দেশের মাটিতে বিশ্বকাপকে সামনে রেখে আয়োজিত আনুষ্ঠানিক ফটোসেশনে ছিলেন না এই অলরাউন্ডার। সেই বিতর্ক  কাটার আগেই আবার নতুন বিতর্কে জড়ালেন।

ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপ মিশনে যাওয়ার পথেও দলের সঙ্গে নেই তিনি। বুধবার সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সতীর্থরা আয়ারল্যান্ড ও বিশ্বকাপের উদ্দেশ্যে রওনা হলেও, তিনি স্ব-পরিবারে যাচ্ছেন আজ (১ মে) সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে।

বিশ্বকাপও আয়ারল্যান্ড ত্রিদেশীয় সিরিজের জন্য ঘোষিত ১৯ সদস্যের দলের মধ্যে এই বহরে যাচ্ছেন ১৭ জন। এর আগে গতকাল রাতেই আয়ারল্যান্ডের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন ফরহাদ রেজা।

৭ মে ডাবলিনে উইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের আয়ারল্যান্ড সফর।
এরপর ৯ মে আয়ারল্যান্ড, ১৩ মে উইন্ডিজ এবং ১৫ মে আয়ারল্যান্ডের মোকাবিলা করবে বাংলাদেশ। আর ভাল করতে পারলে ১৭ মে খেলবে ফাইনাল।

এরপরেই বাংলাদেশ দল পাড়ি জমাবে বিশ্বকাপ মিশনকে সামনে রেখে ইংল্যান্ডে। ২৬ তারিখ কার্ডিফে পাকিস্তানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে অংশগ্রহণ করবে টাইগাররা। আর ২৮ মে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে মাশরাফিরা।

বিশ্বকাপ ৩০ মে থেকে শুরু হলেও বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে ২রা জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ৫ জুন টাইগাররা লড়বে কিউইদের বিপক্ষে, ৮ তারিখ স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে, ১১ তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে, ১৭ তারিখ উইন্ডিজের বিপক্ষে, ২০ তারিখ অজিদের বিপক্ষে, ২৪ তারিখ আফগানিস্তান, ২রা জুলাই ভারতের বিপক্ষে এবং ৫ জুলাই পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

আর প্রথম পর্ব উৎরাতে পারলে ৯ই জুলাই থেকে শুরু হওয়া সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। আপাতত আয়ারল্যান্ড সফরের দিকেই নজর টাইগারদের।

সাকিব বুধবার (১ মে) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে স্ত্রী উম্মে আহমেদ শিশির এবং কন্যা আলায়না হাসান অব্রিকে নিয়ে আয়ারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবেন সাকিব।

প্রথমে কাতারের রাজধানী দোহায় যাত্রাবিরতি। পরে সেখান থেকে কানেক্টিং ফ্লাইটে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে পৌছাবেন সাকিব ও তার পরিবার। মূলত পরিবারকে সঙ্গে নিয়ে যাওয়ার কারণে দলের সাথে যেতে পারেননি তনি।

আয়ারল্যান্ডের ডাবলিনের উদ্দেশ্যে সকাল সাড়ে দশটায় ঢাকা ত্যাগ করছেন জাতীয় দলের ১৭ জন ক্রিকেটার, টিম ম্যানেজার ও কোচিং স্টাফের সদস্যরা। এমিরাটসের ফ্লাইটে ঢাকা থেকে দুবাই হয়ে ডাবলিনে যাবেন তারা।


দেশ ত্যাগ করার আগে এয়ারপোর্টে সাংবাদিকদের সৌম্য জানান,  ‘আমি লিগের শেষ দুইটা ম্যাচে যে অ্যাপ্রোচ, স্টাইল ও টেকনিক মেনে ব্যাটিং করেছি, তাতে আমি সন্তুষ্ট। বড় ইনিংস খেলার কারণে, নিজের ব্যাটিংয়ে মনে হয়েছে এটা ঠিক আছে। আমি সেই অ্যাপ্রোচ ও অ্যাপ্লিকেশন রাখতে চাই। সুযোগ পেলে দলের প্রয়োজন মেটানোর সর্বোচ্চ চেষ্টা করবো।’

আগামী ৭ মে ত্রিদেশীয় সিরিজের নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজ শুরু হবে ৫ মে। বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ৩০ মে।

স/এষ্