তুমি
ইব্রাহিম খলিল
তোমার জন্য বৃষ্টি ঝরে
চৈত্র ফসল মাঠে,
তোমার জন্য পানসী ভিড়ে
জোয়ার ভাঙা ঘাটে।
তোমার জন্য শিশির পড়ে
বিবর্ণ সব ঘাসে,
তোমার জন্য ধুতরা ফুলও
মিষ্টি করে হাসে।
তোমার জন্য জোসনা পরে
ভেন্না পাতার ঘরে,
তোমার জন্য কাপছে শরীর
একশো ডিগ্রি জ্বরে।
সেই তুমিটা কোথায় থাকো
কোথায় তোমার বাস,
যেই তুমিটার জন্যে কাঁদে
বিবর্ণ সব ঘাস।
স/মা

