ঢাকামঙ্গলবার , ১৪ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

তিন বছর পর সচল হলো মুন্সীগঞ্জ- মুক্তারপুর সড়কে যান চলাচল

admin
ফেব্রুয়ারি ১৪, ২০১৭ ১১:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে দীর্ঘ তিন বছর পর সচল হলো মুন্সীগঞ্জ হেডকোয়ার্টার থেকে মুক্তারপুর আর এইচ ডি ( বিসিক ফিল্ড) পর্যন্ত ২ কিলোমিটার সড়কে যান চলাচল। মুন্সীগঞ্জ জেলা শহরে প্রবেশের প্রধান এই সড়কটি বেহাল দশার কারনে যান চলাচল বন্ধ ছিল ৩ বছর। ৩ কোটি ৯১ লক্ষ টাকা ব্যয়ে পুনঃ নির্মাণ কাজ শেষে যানচলাচলের জন্য উপযোগী হলো প্রধান এই সড়কটি। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় শহরের উপকন্ঠ পেট্রোল পাম্প মোড়ে এক অনুষ্ঠানিকতা শেষে সড়কটিতে ফিতা কেটে যানচলাচলের উদ্বোধন করেন, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামীলীগের মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাডঃ মৃণাল কান্তি দাস। এর আগে মুন্সীগঞ্জ শহরে প্রবেশের গুরুত্বপূন্য এ সড়কটি দীর্ঘ ৩ বছর যাবত বেহাল দশা থাকায় ভোগান্তিতে পড়েন শহরমুখী মানুষ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে গুরুত্বপূন্য এ সড়কটি পুনঃ নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। দীর্ঘদিন পর সড়কটি সচল হওয়ায় মুন্সীগঞ্জ বাসীর মধ্যে অনেকটাই স্বস্থি ফিরে এসেছে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ওয়াহিদুজ্জামান , উপজেলা নির্বাহী প্রকৌশলী এস কে আরিফুল ইসলাম, আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

স/শা