ঢাকাশুক্রবার , ৮ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

তবুও চেষ্টা আমার…

admin
সেপ্টেম্বর ৮, ২০১৭ ১১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মো.আলী আশরাফ খান

আমি জ্ঞানস্বল্পতার মহাসাগরে হাবুডুবু খাচ্ছি-
এক অজানা অন্ধকার কুঁরে কুঁের খাচ্ছে আমাকে।
যতই দিন অতিবাহিত হচ্ছে ততই আমার এ করুণ-
যন্ত্রণা কঠিন-কঠিনতর হয়ে মস্তীস্কে বাসা বাঁধছে।

প্রকৃতিকে প্রশ্ন করেছি-কেনো এমন হয় বলো তো?
উত্তরে উপর থেকে একফোঁটা জল গড়িয়ে পড়ার শব্দ
আর কিছু শুকনো বালির মত চিকচিক দৃশ্য আমাকে
জানিয়ে দিচ্ছে, তুমি এ পথের অতিথি এগিয়ে যাও…

তবে কি এই কঠিন পথে এগিয়ে যাওয়া হবে আমার-
নাকি গঙ্গাজলে নাইতে গিয়ে সলিলসমাধি অতঃপর…
আজকাল নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে বারংবার
তবুও চেষ্টা আমার যদি দেখা পাই সৃষ্টিকর্তা বিধাতার…

স/মা