নিজস্ব প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য হিসেবে স্থায়ীভাবে নিয়োগ লাভ করায় অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ঢাকা ইউনিভার্সিটি লিডারশীপ ডেভলপমেন্ট সোসাইটি (DULDS)।
মঙ্গলবার দুপুরে ঢাবি উপাচার্যের কার্যালয়ে উপাচার্যকে শুভেচ্ছা জানান সংগঠনটির মডারেটর ও ঢাবির বিশ্ব ধর্ম সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান ড. ফাদার তপন ডি রোজারিও, সভাপতি এস. এম. নাহিদ হাসান নয়ন, সাধারণ সম্পাদক এস.এম.ডি. জিদান, সাংগঠনিক সম্পাদক বুশরা আঞ্জুমান লাবণী, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসাইন হ্রদয়, প্রচার সম্পাদক মাসুদ পারভেজ, দপ্তর সম্পাদক নাঈম হাসান অাসাদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক বেনজির বিনতে বুলবুল (সৃষ্টি),সদস্য আমজাদ হোসেন হ্রদয়সহ অন্যান্য নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বিনিময়ের পর নেতৃবৃন্দ তাঁর কাছে সংগঠনটির কার্যক্রম তুলে ধরেন। এ সময় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান সংগঠনটির কার্যক্রমের সফলতা কামনা করেন ।
স/এষ্

