মামুনুর রশিদ, ঠাকুরগাঁও থেকে ঃ
ঢাকায় নিরাপদ সড়ক চাই ছাত্র আন্দোলনের সংবাদ সংগ্রহে সাংবাদিকদের বাধা ও হামলার ঘটনাসহ সারাদেশে বিভিন্ন সময়ে সাংবাদিকদের ওপর নির্যাতন ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে ঠাকুরগাঁওয়ের সাংবাদিক বৃন্দ। সোমবার দুপুর ২টায় ঠাকুরগাঁও ভূল্লীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ঠাকুরগাঁও জেলা প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম বক্তব্যে বলেন, স্বাধীন দেশে স্বাধীনতার মূলতন্ত্রই হচ্ছে বলার স্বাধীনতা, লিখার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা। এভাবে অধিকার কেড়ে নেয়া, আঘাত করা মোচেই কাম্য নয়। সিনিয়র সাংবাদিক মামুনুর রশিদ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পনস্বরুপ কিন্তু ঢাকায় আমার সাংবাদিক ভাইদের ওপর হামলা হয়েছে। আমরা ঠাকুরগাঁও জেলা এর সকল সাংবাদিক বৃন্দ এ গর্হিত কাজের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষন করছি। উক্ত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, দৈনিক সংবাদ কণিকার প্রতিনিধি সুজন আলী, দৈনিক ঘোষনার প্রতিনিধি মাসুদ রানা, এম.এ সামাদ, রুবেল, নাঈম, জহিরুল, বাপ্পি, রবিউল ইসলাম রবি, ওমর ফারুক, হযরত সহ কর্মরত স্থানীয় অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
স/জনী

