খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠির কবিরাজবাড়ি রোডে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা খাওয়ার সরঞ্জামসহ ৪ যুবকে আটক করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ২ টার সময় ডিবি পুলিশের এসআই শাহিন ও এএসআই পরিমলের এশটি টিম শহরের কৃষ্ণকাঠির কবিরাজবাড়ি রোডে এ অভিযান পরিচালনা করে।এ সময় ইয়াবা খাওয়ার সরঞ্জামসহ কৃষ্ণকাঠির বাসিন্দা মৃত. ইমান উদ্দিন হাওলাদারের ছেলে জসিম (২৯), আলম মেম্বরের ছেলে সাগর (২৬), নুরুল ইসলামের ছেলে সাইফুল (৩২) এবং ঝালকাঠি কৃষি সম্প্রসারন অধিদপ্তরের খামারবাড়ির কর্মচারী চাকুরীরত বরিশালের কড়াপুরের বাসিন্দা খায়রুল আলমের ছেলে রিয়াজুল (৩২) কে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২ পিস গুড়াকরা ইয়াবা ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এদিকে ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠির বালকদিয়া গ্রামের আনিস মল্লিকের স্ত্রী লাইলি বেগম (২৫) কে ২০০ গ্রাম গাজাসহ সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় তার নিজ বাড়ি থেকে আটক করে ডিবি পুলিশ।ডিবি’র এসআই শাহিন জানান, আটককৃতদের বিরুদ্ধে ঝালকাঠি থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
স/জনী

