ঠুনকো জীবনে
—মো: আবু লায়েছ লাবলু
কত সুন্দর এই নশ্বর পৃথিবী –
অথচ ঠুনকো সময়, ঠুনকো জীবন সক্যেলর।
এখানে আমরা জীবনকে উপভোগ করি,
তোমাদের রঙিন স্বপ্নের মত করে,
দিগ থেকে দিগান্তরে, নীল আকাশের মত,
সাগরের গুড়ি গুড়ি ঢেউয়ে,
শুধু ভালবাসার স্পন্দনে সৌরজগতে।
এবার এসো আমরা সোনার বাংলা গড়বো
সবুজ শ্যামলে ভরে তুলবো,
আর মানবতার মূল্য দেবো সর্বক্ষণে।
নতুন প্রজন্মকে আহবান করি
তোমরাও দৌড়ে এসো এবার এখানে,
গড়ে তুলবো বাসযোগ্য সভ্য সমাজ।
আর দেরি নেই, সময় শেষ হবার প্রান্তে-
শেষ নিঃস্বাসের আগেরই এ জীবন
সার্থক করবো এবং—এবং—
তোমাদের মাঝে আজীবন বেঁচে থাকবো।
কবি পরিচয়: প্রধান শিক্ষক, বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর, মেহেরপুর।জাতীয় কবিতা পরিষদ,জেলা শাখা, মেহেরপুর ও ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর-এর প্রচার সম্পাদক।

