ঢাকামঙ্গলবার , ২৮ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

চমক নিউজ মফস্বল বিভাগ
সেপ্টেম্বর ২৮, ২০২১ ২:১০ পূর্বাহ্ণ
Link Copied!

টঙ্গীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে আউচপাড়া বিপ্লব বাজার এলাকা থেকে রাব্বী ওরফে নাজমুল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। সে টঙ্গীর এরশাদনগর ১নং ব্লক এলাকার মো: সেলিম মিয়ার ছেলে।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো: শাহ আলম জানান, অপরাধী যত কৌশলীই হোক না কেন, আইনের চোখ ফাঁকি দেয়া সম্ভব না। গোপন সংবাদের ভিত্তিতে এরশাদনগর এলাকার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী রাব্বী দীর্ঘদিন যাবত টঙ্গীসহ আশেপাশ এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছিলো।

পুুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক বহন না করার কৌশলে ধরাছোঁয়ার বাহিরে থেকে যেতো। জিএমপি ডিসি (অপরাধ দক্ষিণ) স্যার, এডিসি স্যার, এসি স্যারের নির্দেশনায় কঠোর নজরদারির মাধ্যমে এস আই মোঃ আবুল কাশেম ও এসআই শুভ মন্ডল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে টঙ্গী পশ্চিম থানাধীন উত্তর আউচপাড়া বিপ্লব বাজার পুকুর পাড়ের সামনে থেকে রাব্বী ওরফে নাজমুলকে গ্রেফতার করতে সক্ষম হই।

স/অ