ঢাকামঙ্গলবার , ২৬ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীতে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার

চমক নিউজ মফস্বল বিভাগ
অক্টোবর ২৬, ২০২১ ১২:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

টঙ্গীতে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার

টঙ্গী প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে গতকাল সোমবার দুপুরে পূর্ব থানা পুলিশ অজ্ঞাত (৩৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে। স্থানীয় আহসান উল্øা মাষ্টার উড়াল সেতুর পশ্চিম প্রান্ত থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সোমবার দুপুরে এলাকাবাসীদের সংবাদে পুলিশ স্থানীয় নতুন বাজার আহসান উল্লা মাষ্টার উড়াল সেতুর পশ্চিম প্রান্ত থেকে লাশটি উদ্ধার করেছে। উদ্ধারকৃত লাশের পরনে ছিল কালো প্যান্ট ও গোলাপী রঙ্গের শার্ট ।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার এস আই ইয়াসিন আরফাত জানায়, কেন এবং কি কারনে যুবকটির মৃত্যু হয়েছে তা জানা যায়নি। যুবকটির শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

স/অ