ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের ৬ উপজেলার ৯’শ ৪৩ জন মাদক ব্যবসায়ী ও সেবী আত্ম সমর্পণ করেছেন। সোমবার (২০ মার্চ) বিকেলে শহরের ওয়াজির আলী স্কুল মাঠে এক মাদক ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে তারা আত্ম সমর্পণ করেন। ঝিনাইদহ পুলিশ সুপার মিজানুর রহমানে সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, এমপি নবী নেওয়াজ, এমপি আনোয়ারুল আজীম আনার, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন) হাবিবুর রহমান, ঝিনাইদহ জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস, পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, সরকারি কেসি কলেজের অধ্যক্ষ ড. বিএম রেজাউল করিম, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, জজ কোর্টের পিপি এ্যাড. ইসমাইল হোসেন ও জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ প্রমুখ।
আলোচনা সভার শুরুতে অন্ধকার জগত থেকে আলোর পথে ফিরে আসা আত্মসমর্পণকারীদের ফুল দিয়ে স্বাগত জানান অনুষ্ঠানে অতিথিরা।
পুলিশ জানায়, জেলার ৬ উপজেলা থেকে ৭১ জন মাদক ব্যবসায়ী ও ৮’শ ৭২ জন মাদক সেবীরা আজ আত্মসমপর্ণ করেছেন।
এর মধ্যে রয়েছেন-ঝিনাইদহ সদর উপজেলায় ১৯৮ জন, হরিনাকুন্ডু উপজেলায় ১২৩ জন, শৈলকুপা উপজেলায় ১৭১ জন, কালীগঞ্জ উপজেলায় ৯৯ জন, কোটচাদপুর উপজেলায় ৯৩ জন ও মহেশপুর উপজেলায় ১৮৮ জন।
বক্তারা, আত্মসমর্পণকারীদের ফের অন্ধকার জগতে ফিরে না যাওয়ার আহ্বান জানান।
স/জনী

