ঢাকামঙ্গলবার , ২৬ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝিনাইদহে ১৫’শ কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ

চমক নিউজ মফস্বল বিভাগ
অক্টোবর ২৬, ২০২১ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহে ১৫’শ কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ঝিনাইদহে ১৫’শ কৃষকদের মাঝে বিনামুল্যে রাসায়নিক সার ও সরিষা’র বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের পক্ষ থেকে এ সার-বীজ বিতরণ করা হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম শাহীনের সভাপত্বিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের উপ-পরিচালক জাহিদুল আমিন। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলী, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, উপজেলা কৃষি অফিসার জাহিদুল করিম, কৃষি সম্প্রসারণ অফিসার জুনাইদ হাবীব, ইমদাদুল হাসান।

কৃষি বিভাগ জানায়, রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদণা কর্মসূচীর আওতায় ১৫’শ কৃষকদের মাঝে ২০ কেজি করে করে রাসায়নিক সার ও ১ কেজি উন্নত জাতের সরিষা’র বীজ বিতরণ করা হয়।

স/অ