ঢাকাবৃহস্পতিবার , ১৬ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝালকাঠিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানব বন্ধন ও স্মারকলিপি পেশ

চমক নিউজ মফস্বল বিভাগ
সেপ্টেম্বর ১৬, ২০২১ ১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানব বন্ধন ও স্মারকলিপি পেশ

মোঃ মনির হোসেন ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সংগঠনের নেতৃবৃন্দ। বুধবার (১৫ সেপ্টেম্বর) ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে তারা।

বিএনবিসি-২০২০এ ইঞ্জিনিয়ারের সংজ্ঞাসহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার হরণ ও অবমূল্যায়নকর ধারা/ উপধারা সংশোধন এবং ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা-২০০৮ সংশোধন পূর্বক গেজেট প্রকাশ, উপসহকারী প্রকৌশলী ও সমমানের পদে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকুরি প্রাথমিক নিযুক্তিতে ১টি স্পেশাল ইনক্রিমেন্ট ও পরিকল্পনা ও নকশা বিভাগের কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৩টি স্পেশাল ইনক্রিমেন্ট প্রদানএবং উপ-সহকারী প্রকৌশলী হতে সহকারী প্রকৌশলী/ সমমানের পদে পদোন্নতি কোটা ৫০% এ উন্নীতকরণ এবং একাধিক জাতীয় কমিটির সুপারিশের ভিত্তিতে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার অনুমোদিত চলমান ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ ৩ বছর রুপান্তর করার শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ বন্ধসহ ৪দফা দাবি বাস্তবায়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানব বন্ধন ও স্মারকলিপি পেশ কর্মসূচী পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আইডিইবি জেনিক ঝালকাঠির সভাপতি মো: আবু হানিফ, সাধারণ সম্পাদক দিলীপ কুমার হালদার, ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ, ঝালকাঠির আহ্বায়ক মো: শাহাব উদ্দিন, সদস্য সচিব মো: হুমায়ূন কবীর, ঝালকাঠি ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি’র অধ্যক্ষ মো: আ: রশিদ চোকদার, আইডিইবি জেনিক ঝালকাঠির সদস্য অনুপ কুমার সরকার, ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী এইচএম গিয়াস উদ্দিন

স/অ