ঢাকাবুধবার , ২১ মার্চ ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝড়

admin
মার্চ ২১, ২০১৮ ১২:২২ পূর্বাহ্ণ
Link Copied!

ঝড়

—- রিতা চক্রবর্তী

ঝড় তুমি বড় উদ্দাম
তুমি বড় চঞ্চল
ঝড় মানে তুমি হিংস্র
ত্রাস আর কতো কি……..

ঝড় তুমি ভেঙ্গে তছনছ করেদাও
জীর্ণ সমাজ তৈরি করো
নতুনের পদযাত্রা।

তোমার কাছ থেকে পেয়েছি
সাহসের রসদ,
তোমার থেকে নিয়েছি
ভয় হীন জীবনের বেঁচে থাকার রাস্তা

ঝড় তুমি আমার প্রেরণা
তুমি কোনদিন প্রেম নিবেদন করেছো?
হয়তো করেছো প্রকৃতির কোনো না
কোনো উপাদান কে।

আমি তোমার প্রেমে পড়েছি
তুমি মনে ভাবতে পারো
এ আবার হয় না কি?

হয়, হ্যাঁ হয় , কারন তোমার
মধ্যে খুঁজে পেয়েছি
যাকে আপন করতে পারি।

তোমার অনেক নাম
আবার নতুন নাম হবে
তবু বলি তুমি আমার
কাছে শুধু ঝড় ।

ঝড় তুমি উন্মাদ
তুমি কাউকে ডরাও নাকো
তোমার থেকে একটু সাহস ধার দাও
দেখি, যদি পারি পাল্টে দিতে এই পৃথিবীকে।

ঝড় দেবে কি একটু সাহস আমাকে?
পারবো কি তোমার মতো?
যতো আছে নোংরা ধূলো উড়িয়ে দিতে
তছনছ হয়ে যাওয়া পৃথিবীটাকে
পুনরায় গড়ি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে
এক স্বচ্ছ আনন্দময়ী ভুবনে ।

to আন্তর্জাতিক বাংলা সাহিত্য একাডেমী

স/এষ্