ঢাকাবৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

জয়পুরহাটের পাঁচবিবিতে বাল্য বিবাহ আয়োজন মেয়ের বাবা ভাইসহ ভ্রাম্যমান আদালতে ৩ জনের ১ মাসের জেল

admin
ফেব্রুয়ারি ১৬, ২০১৭ ৬:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

(জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে বাল্য বিবাহের আয়োজন করায় মেয়ের বাবা ভাইসহ ০৩ জনের ০১ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। ঘটনাটি গতকাল বুধবার উপজেলার ধরঞ্জী ইউনিয়নেরর ধরঞ্জী গ্রামে ঘটেছে। জানা যায়, উপজেলার ধরঞ্জী ইউনিয়নের ধরঞ্জী গ্রামের শ্রী তরনীকান্ত তার ৯ম শ্রেনী স্কুল পড়–য়া মেয়ে ববিতা (১৫) বিবাহের আয়োজন করেন। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার নুর উদ্দিন ফারুক অবগত হয়ে গতকালই ঘঁনাস্থলে উপস্থিত হন। এসময় মেয়ের বাবা শ্রী তরনীকান্ত, ভাই শ্রী আপোস চন্দ্র ও সালুয়া গ্রামের ঘটক শ্রী সুকুমার কে আটক করে নিয়ে যান। পরে ঐ রাতেই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিটেষ্ট নুর উদ্দিন আল ফারুক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ মাসের কারা দন্ড প্রদান করেন। আটককৃতদের আজ সকালে জেলা হাজতে প্রেরন করেন।

স/শা