মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ আজ বুধবার সকাল ১১ টায় জয়পুরহাটের পাঁচবিবিতে সমন্বিত খামার ব্যবস্থাপনা ( আই এফ এম সি) প্রকল্পের সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাঁচবিবি কর্তৃক আয়োজিত কৃষক সংগঠনের বাজার সংযোগ বিষয়ক উপজেলা উদ্বোধনী কর্মশালা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহাবুবার রহমান এর সভাপতিত্বে উপজেলা কৃষক প্রশিক্ষণ হল রুমে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মামুনুর রশিদ, সোনালী ব্যাংক, পাঁচবিবি শাখা ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, জেলা মার্কেটিং অফিসার বাবু রতন কুমার রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, আইএফএমসি প্রকল্পের রাজশাহী রেঞ্জের আইডিও মোছাঃ আরজিনা বেগম, কচুর লতির আড়ৎদার সামছুল ইসলাম প্রমূখ। কর্মশালা ধরঞ্জী ইউনিয়নের দৈবকনন্দনপুর আলোর দিশারী সমবায় সমিতি লিঃ এর কৃষক কৃষানী বৃন্দ উপস্থিত ছিলেন।
স/ এষ্

