ঢাকাবৃহস্পতিবার , ৩১ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

‘জাতীয় ঈদগাহে শুধু জায়নামাজ ও ছাতা নিয়ে প্রবেশ’

admin
আগস্ট ৩১, ২০১৭ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মুসল্লিদের নিরাপত্তার স্বার্থে জাতীয় ঈদগাহে ঈদের জামাতে জায়নামাজ ও ছাতা ছাড়া অন্য কোনো কিছু নিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া।

বৃহস্পতিবার জাতীয় ঈদগাহের নিরাপত্তা পরিদর্শন শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন।

তল্লাশির কাজে পুলিশকে মুসল্লিদের সহায়তা করার আহ্বান জানিয়েছে ডিএমপি কমিশনার আরও বলেন, কোনো ধরনের ব্যাগ, ভ্যানিটি ভ্যাগ, দিয়াশলাই ও দাহ্য পদার্থ সঙ্গে না আনার অনুরোধ করছি। আমরা আশা করছি মুসল্লিরা তল্লাশির কাজে পুলিশকে সহায়তা করবে।

স/এষ্