ঢাকাশনিবার , ১১ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

জঙ্গি মোকাবেলায় পুলিশদের কমান্ডো প্রশিক্ষণ দেয়া হচ্ছে

admin
ফেব্রুয়ারি ১১, ২০১৭ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

বড় ধরনের জঙ্গি ও সন্ত্রাসী হামলা মোকাবিলার জন্য পুলিশ সদস্যদের কমান্ডো প্রশিক্ষণ (ট্রেনিং) দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি জানান, এই প্রশিক্ষণের ফলে পুলিশ কমান্ডোরা জঙ্গি ও সন্ত্রাসীদের যেকোনো অপতৎপরতা রোধ করতে সক্ষম হবে। তাদের বিশেষ সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি পাবে।

শনিবার দুপুরে খাগড়াছড়িতে এপিবিএন স্পেশালাইজড ট্রেনিং সেন্টারে পুলিশ কমান্ডো কোর্স (পিসিসি-১) এর উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

সাম্প্রতিক সময়ে জঙ্গি ও সন্ত্রাস মোকাবিলায় পুলিশ বাহিনীর বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে আইজিপি বলেন, পর্যায়ক্রমে দেশের প্রতিটি বিভাগে অন্তত ১টি করে কমান্ডো প্রশিক্ষণপ্রাপ্ত টিম রাখা হবে। তিনি আরও বলেন, যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের ক্ষেত্রে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

শহীদুল হক বলেন, সাম্প্রতিক গুলশানের হলি আর্টিজান ও কিশোরগঞ্জের শোলাকিয়া হামলাসহ দেলের বিভিন্ন স্থানে সশস্ত্র জঙ্গি হামলার প্রেক্ষাপটে পুলিশ বাহিনীর সামর্থ্য বৃদ্ধির জন্য অত্যাধুনিক প্রশিক্ষণ ও সরঞ্জামসহ সব ধরনের ‘লজিস্টিক সাপোর্ট’ দিয়ে পুলিশের কমান্ডো ফোর্সকে সুসজ্জিত করা হবে। যাতে তারা যেকোনো সংকটকালীন পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অপরাধীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে পারে।

তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী থেকে এবং বিশ্বের বিভিন্ন দেশে উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা কমান্ডো ট্রেনিংয়ে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া যুক্তরাষ্ট্রের বিখ্যাত এফবিআইসহ বিভিন্ন দেশ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ডিএমপির বিশেষায়িত কাউন্টার টেরোরিজম ইউনিট, সোয়াতসহ সেনাবাহিনীতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ১৭ জন প্রশিক্ষক এ কমান্ডো প্রশিক্ষণ দেবেন।

স/শা