ঢাকাসোমবার , ২০ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

চিলমারীতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে চশমা মার্কা বিজয়ী

চমক নিউজ মফস্বল বিভাগ
সেপ্টেম্বর ২০, ২০২১ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

চিলমারীতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে চশমা মার্কা বিজয়ী

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারী উপজেলার ভাইস চেয়ারম্যান পদে শান্তিপূর্ণ ভাবে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতীহিনভাবে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হলেও ভোটারের উপস্থিতি ছিলো একেবারেই কম।

উপজেলার ৬টি ইউনিয়নে ৪৫টি কেন্দ্রের ২৬৬ কক্ষে ভোট গ্রহণ সম্পন্ন হয়। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫ হাজার ৯২৫ জন। এর মধ্যে ৪৭ হাজার ৯০২ জন পুরুষ ও ৫০ হাজার ৭২৩ জন মহিলা।চিলমারীর মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য ৩জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১৮০ জন পুলিশ ও র‌্যাব এর সাথে ৫৪০ জন আনসার সদস্য কেন্দ্র গুলোতে নিরাপত্তার দায়িত্ব পালন করে। কোন রকম সহিংসতা ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

চিলমারী উপজেলার ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৩জন ও স্বতন্ত্র প্রার্থী ১জন প্রতিদ্বন্দ্বীতা করলেও ভোটের মাঠে ছিলো না বিএনপি।। নদ নদী ভাঙ্গনের শিকার চিলমারীতে দিনব্যাপী ভোটার উপস্থিতি কম ছিলো। আওয়ামী লীগের ৩ প্রার্থীর মধ্যে ভোট যুদ্ধ হয়।

এতে উপজেলা যুবলীগের সভাপতি নুরুজ্জামান আজাদ জামান চশমা মার্কা নিয়ে ১০হাজার ৬শত ৯৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার জাহিদ পলাশ নলকূপ মার্কা নিয়ে ৭ হাজার ৩ ভোট পান।

স/অ