ঢাকাবুধবার , ৮ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

চাকরি হারিয়ে হাসপাতালে মনি বেগম

admin
ফেব্রুয়ারি ৮, ২০১৭ ১২:১৯ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) চাকরি হারিয়ে হাসপাতালে যেতে হয়েছে মনি বেগমকে। তিনি বাফুফের হেড অব প্রোটোকল হিসেবে কাজ করতেন। বছর দশেক আগে সভাপতির ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেন তিনি। কিছুদিন আগে তাকে হেড অব প্রোটোকল হিসেবে পদায়ন করা হয়। সোমবার বাফুফে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার কথা জানায়।

বাফুফের সিদ্ধান্ত মেনে চাকুরিবিধি অনুযায়ী পাওনার বিষয়ে আলোচনার জন্য মঙ্গলবার বাফুফেতে যান তিনি। এক পর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে মনি বেগম হয়ে অসুস্থ পড়েন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। এখন তিনি কাকরাইলস্থ ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি আছেন।

মনি বেগমের পুত্র মো. নোমান হোসেন বলেন, ‘আম্মুকে ভর্তি করা হয়েছে। মাঝে মাঝে জ্ঞান ফিরলেও কাউকে চিনতে পারছেন না। অফিসের বিষয় নিয়ে কথা বলেন। আমি সামনে গেলে বলেন আবুল ভাই (বাফুফের হিসাব বিভাগের কর্মকর্তা), অন্য কেউ গেলে বলেন বাদল ভাই (বাফুফের সহসভাপতি বাদল রায়)।’

তিনি বলেন, ‘সোমবার বাফুফের সাধারণ সম্পাদক মাকে ডেকে বলেন আপিন অসুস্থ। এখন আপনার পক্ষে এত পরিশ্রম সম্ভব নয়। সভাপতি (কাজী সালাউদ্দিন) বলেছেন আপনার স্থানে মানেজার নিয়োগ দিতে। তখন মা বলেছেন আমি তো ১০ বছর ধরে অসুস্থ অবস্থায় কাজ করে আসছি। সমস্যা হলে তো আমি বলতাম। আমি সভাপতির সঙ্গে কথা বলতে চাই। তখন বাফুফে সাধারণ সম্পাদক বলেছেন ‘আমাকে বলেন’। পরে বাফুফের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে মা বলেছিলেন, ঠিক আছে নিয়ম অনুযায়ী আমার পাওনাদি পরিশোধ করে দেন। মঙ্গলবার আমি আম্মুকে নিয়ে বাফুফেতে গেলে গেট থেকে তাকে প্রথমে ঢোকতে দেওয়া হচ্ছিল না। পরে আম্মু বাদল অ্যাঙ্কেলের (বাদল রায়) সঙ্গে কথা বলে ভেতরে যান। পরে এ বিষয়ে কথা বলার সময় মা কান্নাকাটি করেন। আমি ভেতরে গিয়ে দেখি তিনি ঘামছেন। অবস্থা খারাপ থেকে হাসপাতালে নিয়ে যাই।’

স/শা