চাওয়া
—মাহবুবা ফারুক
ভালোবাসার পাখির ভেঙে গেছে ডানা
ভুলে গেছে সে বাড়ি ফেরা, উড়তে জানা।
সে তো হতে চেয়েছিল মনঘরে সুর
ডানায় ছিল না লেখা পথ যে সুদূর।
পূর্ণিমা ছুঁয়ে সে নিজেকে করেছে ক্ষয়,
জানতো না ভেঙে যায় প্রেমের বলয়।
অন্ধ হয়েছিল চোখ দুটো দান করে
ভেবেছিলো প্রেমের নিঃশ্বাসে প্রান ভরে।
ও পাখি বল তুমি কি হতে চেয়েছিলে?
ভালোবাসা চেয়েছি বিরহ গিলে ফেলে।
স/এষ্

