চতুষ্পদ
ফখরুল ইসলাম খান
আড়াল হতে চাইলে,আড়াল হয়ো
আঁচল দিয়ে মুখটি ঢেকে রাখো।
কোন একদিন হয়তো নিভে যাবে আলোর তারারা
কাঁদবে নিভৃতে পথহারা পথিকের মতো
খুঁজে আর পাবেনা, সেই স্বপ্নিল মানুষের দল
কিসের এতো আড়ি___
নিঃসঙ্গতায় থাকা দায় বাড়ি
রাতের আধারে একা স্মৃতিময়তায়
মগ্ন হয়েও খুঁজে দেখেছি
এ যে আতশবাজির জীবন।
তীব্র প্রতিবাদ জেগেছে——
ভেঙ্গে যায় প্রতিবারই সভ্যতার সিঁড়ি
মানুষের সন্নিকটে মানুষ যেতে পারেনা
দিন দিন হ্রিংস্র হয়ে যায়।
স/মা

