ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নে সোমবার ( ৩ এপ্রিল) অসহায় ও দুস্থ মহিলাদের মাঝে আনুষ্ঠানিকভাবে ভিজিডি’র কার্ড বিতরণ করা হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনুভা বিশ্বাসের উপস্থিতে রামগোপালাপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি উপস্থিত সুবিধাভোগী মহিলাদের মাঝে এ কার্ড বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ওয়াজেদ বেপারী, খসরু পারভেজ রাজীব, মাসুদ রানা, রেজাউল করিম সোহাগ, আজহারুল ইসলাম ফরিদ, মহিলা সদস্য ফেরদোসী বেগম, তাসমিন আরা, মাসুদা আক্তার, ইউনিয়ন সচিব আব্দুল আউয়াল প্রমুখ। অনুভা বিশ্বাস বলেন এ ইউনিয়নের মোট ভিজিডি কার্ডধারী মহিলার সংখ্যা ৩৭৭ জন। মঙ্গলবার থেকে ইউনিয়নে ভিজিডি’র চাল বিতরণ করা হবে।
স/জনী

