ঢাকাবুধবার , ১৪ সেপ্টেম্বর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

গৌরীপুরে হত্যা মামলার  আসামীর ছুরিকাঘাতে কলেজ ছাত্র খুন 

চমক নিউজ, ময়মানসিংহ
সেপ্টেম্বর ১৪, ২০২২ ১:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

গৌরীপুরে হত্যা মামলার  আসামীর ছুরিকাঘাতে কলেজ ছাত্র খুন 

ময়মনসিংহ ব্যুরো প্রধান শেখ বিপ্লব-  ময়মনসিংহের গৌরীপুরে প্রকাশ‍্যে ছুরিকাঘাত করে জহিরুল ইসলাম মিঠু (২৪) নামের এক কলেজ ছাত্রকে  ছুরিকাঘাত করে হত‍্যার ঘটনা ঘটেছে।  মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে গৌরীপুর পৌরসভার পাট বাজার এলাকায় এই হত‍্যাকান্ড ঘটে। মিঠু গৌরীপুর সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের স্নাতক শেষবর্ষের ছাত্র । বোকাইনগর ইউনিয়নের মো. মোখলেছুর রহমানের ছেলে।

নিহতের চাচা বলেন, পৌর শহরের বাড়ীওয়ালাপাড়ার এলবার্ট বাদল ডেভিডের বড় ছেলে এলবার্ট সেন্টু ডেভিট স্বর্ণের অলংকার তৈরি করতে আমার দোকানের পাশে  টিপু সুলতান জুয়েলার্সে আসে। স্বর্ণের দরদামকে কেন্দ্র করে দোকানের মালিক টিপু সুলতানের সাথে বাগবিতণ্ডা হয়। পরে বিষয়টি আমি নিষ্পত্তি করে দিয়ে আসি।

কিছুক্ষন পর সেন্টুর ছোট ভাই এলবার্ট রকি ডেভিড দোকানে এসে টিপু সুলতানের সঙ্গে আবার বাকবিতণ্ডা শুরু করে। তাদের ঝগড়া থামাতে যায় আমার ভাতিজা মিঠু। একটু পরেই শুনি  রকি মিঠুকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে মিঠুকে  উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক মেহজাবিন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

এদিকে মিঠুর মৃত্যু খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও  বিক্ষুব্ধ জনতা  একটি  বিক্ষোভ মিছিল বের করে। পরে শহরের মধ্যবাজার মাছমহালে একটি দোকানে আগুন ধরিয়ে দেয়। ওই দোকানের আগুনে পাশের একটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ সময় অন্যান্য দোকানের মালামাল সড়াতে গিয়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। পুরো শহরে উত্তেজনা ছড়িয়ে পড়লে দোকানপাট বন্ধ হয়ে পুরো শহর শ্মশানে পরিনত হয়ে যায়।

গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

স/বি