ঢাকারবিবার , ১২ আগস্ট ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গোয়াইনঘাটে অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি


আগস্ট ১২, ২০১৮ ১০:৪৩ অপরাহ্ণ
Link Copied!

শাহ আলম,গোয়াইনঘাট থেকে

সিলেটের গোয়াইনঘাট উপজেলার মনরতল বাজারে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৫টি দোকানের মালামাল ও নগদ টাকা পুড়ে গিয়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার মধ্যরাতে মনরতল বাজারের একটি দোকানে পল্লী বিদ্যুৎ এর শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত হয়। স্থানীয়রা প্রায় ঘন্টাখানেক সময় ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী আরও পাঁচটি দোকানঘর, নগদ টাকা ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানের মালিকরা জানান, এত দ্রুত আগুন ছড়িয়ে পড়ে যে দোকানের কোনকিছু বের করার আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
এ ব্যপারে গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী জানান, বিষয়টি আমি শুনেছি। ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের আর্থিক সহায়তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স/জনী