নিজস্ব প্রতিনিধিঃ

গাজীপুরেরর টংগী পাইলট স্কুল ও গার্লস কলেজের মাঠে গাজীপুর কমিউনিটি পুলিশ আয়োজিত সন্ত্রাস,জংগী ও মাদক বিরোধী সমাবেশ বুধবার বিকালে অনুষ্ঠিত হয়।
এ সমাবেশে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান কামাল, পুলিশ আই.জি.পি. (এ.কে.এম.শহিদুল হক),গাজীপুর ২ আসনের সাংসদ জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর মহানগরের আওয়ামিলীগের সভাপতি এড. আজমতউল্লাহ খান,সাধারণ সম্পাদক জাহাংগীর আলম, ভারপ্রাপ্ত মেয়র আসাদুর জামান কিরন, চলচিত্র নায়ক আলমগীর, রিয়াজ,যায়েদ খান সহ আরো অনেকে।
এ সময় সবাই গাজীপুরকে সন্ত্রাস, জঙ্গী ও মাদক মুক্ত করার লক্ষে একসাথে কাজ করার আহ্ববান জানান।
এছাড়া গাজীপুর ২ আসনের সাংসদ জাহিদ আহসান রাসেল বলেন এয়ারর্পোট থেকে জয়দেবপুর পর্যন্ত ৭ টি ফ্লাইওভার নির্মাণ করা হবে। অরো বক্তাদের মধ্যে পুলিশের আই.জি.পি. বলেন ৫ লক্ষ বেকারের জন্য কর্মসংস্থান তৈরি করা হবে।
স/জনী

