ঢাকামঙ্গলবার , ২১ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

গাজীপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

চমক নিউজ মফস্বল বিভাগ
সেপ্টেম্বর ২১, ২০২১ ৩:০৯ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

শেখ রাজীব হাসান, গাজীপুর : গাজীপুরের টঙ্গীতে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে ঢাকা-চট্টগ্রাম রেলসড়কে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বিমানবন্দর রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. হালিমুজ্জামান তথ্য নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী মালবাহী ট্রেনটি টঙ্গীর কেরানীরটেক এলাকায় পৌঁছালে সেটি লাইনচ্যুত হয়।

এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেন চলাচল স্বাভাবিক করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। রিলিফ ট্রেন গিয়ে উদ্ধার কাজ শুরু করলে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হবে।

স/এষ্