গাজীপুরে অপহরণ ও মুক্তিপন আদায়ের অভিযোগে একজন গ্রেপ্তার
মাহিন সরকার : গাজীপুরের ইটাহাটা পূর্ব পাড়া জঙ্গলের ভিতর থেকে একজন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে বাসন থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামী মো. ফাহিম (৩০),পিতা- কাজী আনিসুর রহমান, ইটাহাটা, থানা-বাসন,গাজীপুর মহানগরের বাসিন্দা।
বৃহস্পতিবার বিকাল ৫.৩০ মিনিটে বাসান থানার এসআই মাসুদের নেত্রত্বে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে মুক্তিপণ বাবদ আদায়কৃত এক লক্ষ টাকা উদ্ধার করা হয়।
বাসান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মালেক খসরু খান জানায়, আসামী গত ৭ সেপ্টেম্বর ২০২১ তারিখে, ভিকটিম ইশরাত আলীকে তার কথিত ভাগিনা ফাহিম অপহরণ করে তার পরিবারের কাছে আট লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। এসময় ইশরাত আলীকে মেরে ফেলার হুমকি দিয়ে দরকসাকসি করতে থাকে। একপর্যায় মুক্তিপণ বাবদ এক লক্ষ টাকা আদায় করে ইশরাত আলীকে ছেড়ে দেওয়া হয়।
মুক্তি পেয়ে ইশরাত বাসান থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তৎপরতায় ৩৬৫/৩২৩/৩২৫/৩৭৯/৩৮৫/৩৮৬/৫০৬/৩৪ পেনাল কোড রুজু হলে বৃহস্পতিবার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। ইটাহাটা জঙ্গলে মো. ফাহিম পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাবার চেষ্টা করলেও শেষ রক্ষা হয় নি।
আসামীর বিরুদ্ধে আগেও দুটি মামলা হয়েছে বলে থানা সূত্র নিশ্চিত করেছে। শুক্রবার আসামীকে আদালতে প্রেরণ করা হবে।
স/এষ্

