ঢাকামঙ্গলবার , ২৬ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

চমক নিউজ মফস্বল বিভাগ
অক্টোবর ২৬, ২০২১ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে গাছের ডাল কাঁটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শুধাশ চন্দ্র রায় (৪৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল ৩ টায় উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের বোয়াভীর এলাকায় এ দুঘর্টনা ঘটে। নিহত কৃষক ওই গ্রামের বাসিন্দা।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, নিহত কৃষক দুপুরে বাড়ীর পাশে একটি কদম গাছের ডাল কাঁটার সময় ভুলবশত একটি ডাল বিদ্যুতের মেইন তাঁরে পড়লে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তার মৃত্যু হয়। এলাকাবাসী পরে রশি দিয়ে গাছে থাকা কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

স/অ