ঢাকাবৃহস্পতিবার , ১৬ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

খুলনা হতে ০৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

চমক নিউজ মফস্বল বিভাগ
সেপ্টেম্বর ১৬, ২০২১ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

খুলনা হতে বিদেশী পিস্তল ও গুলিসহ ০৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

মেহেরপুর প্রতিনিধিঃ আজ বৃহস্পতিবার সকালে র‌্যাব-৬ এর একটি আভিযানিক দলটি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে খুলনা জেলার দিঘলিয়া থানাধীন ০১নং গাজীরহাট ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন এর ভিতরে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রযের জন্য অবস্থান করছে।

এমন সংবাদ প্রাপ্ত হয়ে আভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে খুলনা জেলার দিঘলিয়া থানাধীন ০১নং গাজীরহাট ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ২য় তলা সিড়ির পূর্ব পাশে ০২নং রেষ্ট রুমের ভিতর অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে আসামী বুলু মোল্লা (৪০), পিতা-মৃত রাজ্জাক মোল্লা, সাং-শীলিমপুর, মোঃ আবুল কালাম আজাদ কালাম শেখ(২৪), পিতা- মোঃ শহিদুল শেখ, সাং- পারমচন্দপুর, উভয়থানা- কালিয়া, জেলা- নড়াইল, মোঃ খবির মোল্লা (৪৮), পিতা-কওছার মোল্লা, সাং-জঙ্গশিয়া, থানা- দিঘলিয়া, জেলা- খুলনাদেরকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষিদের উপস্থিতিতে গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ১টি বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলি, ১টি স্টীলের চাকু, ১টি স্টীলের চাপাতি, ২টি মোবাইল ফোন, এবং নগদ ৫৩৮২ /- ( পাঁচ হাজার তিনশত বিরাশি) টাকা উদ্ধার পূর্বক জব্দ করে।

গ্রেফতারকৃত আসামীদের খুলনা জেলার দিঘলিয়া থানায় হস্থান্তর করতঃ তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীণ রয়েছে।

স/অ