খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি মহাসড়কে হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের আইনের আওয়তায় আনার জন্য নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা শুরু করেছে ঝালকাঠি জেলা প্রশাসন।
রবিবার দুপুরে ঝালকাঠি‘র গাবখান ব্রিজের টোল প্লাজা এলাকায় ঝালকাঠি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রওশন আলী ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারহানা রহমান সহকারী কমিশনার (ভূমি), সদর থানার পুলিশের একটি টিম মোবাইল কোর্ট পরিচলনা করেন।
এই সময় মহাসড়কে হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের ৬ জনকে ২০০ টাকা , এবং ৪ জন ১০০ টাকা করে জরিমানা করেন।
ঝালকাঠি সদর থানার পুলিশের এ এস আই মোঃ জাফর জুনায়েত ওসমানী জানান, খুলনা-বরিশাল মহাসড়কে চলাচলকারীদের মধ্যে মোটরসাইকেল চালকরা হেলমেট না পরায় ১০ জন মোটরসাইকেল চালককে আটক করে আইন অমান্য করায় মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর ১৪৯ ধারায় অর্থদন্ডে দন্ডিত করেন। তাদের মধ্যে ৬ জনকে ২০০ টাকা , এবং ৪ জন ১০০ টাকা করে জরিমানা করেন।
এসময় চালকদের ম্যাজিষ্ট্রেট বলেন, সচেতন নাগরিক হিসাবে আমাদের সবাইকে আইন মেনে চলতে হবে এবং মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহারের পরামর্শ দেন।
স/জনী

