ঢাকামঙ্গলবার , ১১ ডিসেম্বর ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

খুব ইচ্ছে করছে

admin
ডিসেম্বর ১১, ২০১৮ ৩:২২ অপরাহ্ণ
Link Copied!

—শিহাব উদ্দিন

খুব ইচ্ছে করছে

তোমাকে ততটায় নিকটমত দুরত্বে দেখতে,

যতটা দুরত্বে থাকলে তোমার কাধ ছুয়ে-

চোখে চোখ রাখা যায়।

তোমার শরীরের মাতোয়ারা গন্ধে-

আবেগ মাখা চোখে নতুন ভাষায়পাগলামির ছবি আকা যায়।

জাগরনেই শিহরিত স্বপ্নের গল্প লেখা যায়।

আকাশ অথবা চাঁদ দেখানোর ছলে-

জোৎসনা আলোয় স্পর্শকাতর অঙ্গে-

আচড় কাটার মত আলতো ছোয়ায়-

অঙ্গে অঙ্গ মেশানো যায়।

যতটা দুরত্বে তোমার-

চরণে চরণ-নখের আচড়ের রোমাঞ্চিত অনুভুতিতে-

হৃদয় ভিজিয়ে আপ্লুত প্রেমিকের ন্যায় স্পর্শ সুখ চাওয়া যায়।

মস্তিষ্কে আগুন জ্বলে যায়।

ততটা দূরত্বে, আমি তোমাকে চাই।