ঢাকামঙ্গলবার , ২১ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কে এম ওবায়দুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী আজ

admin
মার্চ ২১, ২০১৭ ১১:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি:

বিএনপির সাবেক মহাসচিব, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৭ সালের ২১ মার্চ তিনি ঢাকার এ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেন। কে এম ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কে এম ওবায়দুর রহমান স্মৃতি সংসদ , কে এম ওবায়দুর রহমান স্মৃতি পরিষদ,ফরিদপুর জেলা বিএনপি, নগরকান্দা-সালথা উপজেলা বিএনপি , ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দল,কে এম ওবায়দুর রহমান স্মৃতি পাঠাগার বিভিন্ন কর্মসুচী পালন করছে।

কর্মসুচীর মধ্যে রয়েছে আজ সকাল ৯ টায় মরহুম জননেতা কে এম ওবায়দুর রহমানের নগরকান্দার লস্করদিয়াস্থ বাসভবন সংলঘœ মাজারে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্প স্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও কোরআন খানী। বাদ জহুর নগরকান্দা-সালথার বিভিন্ন মসজিদে মসজিদে দোয়া মাহফিল । বিকাল ৩ টায় নগরকান্দা-সালথা উপজেলা বিএনপির উদ্যোগে নগরকান্দার লস্করদিয়া শামা ডেইরী ফার্ম মাঠে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

স/জ