ঢাকাশুক্রবার , ১৮ মে ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কেন তুমি জল ঢালো


মে ১৮, ২০১৮ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

কেন তুমি জল ঢালো

ফখরুল ইসলাম খান

কেন তুমি দু’হাত মেলে

হাতটি বাড়াও

শব্দ সুখের উল্লাসে,

হাসি মাখা মন খোলে

কেন তুমি অশ্রুঝরা চোখ মুছে

কোন কাননের ফুল খোঁজ

জানো মনের ভেতর সুর,বাজে সুমধুর

কেন তুমি জব্দ করো সহজ-সরল মন

তখন নয়ন জলে গড়গড়িয়ে পড়ে টলমল

বুকের মাঝে এমন ব্যাধি

যায়না বলা কারো

অনাদরে জীবন চিত্তে নেই সুখ

কেন তুমি লেপন করো এতো শত শোক

কাঁচের মতো মন ভাঙ্গে,

পথে পথে কাঁটা

স্রোতে নদীর ঢেউ খেলে

কেন তুমি জল ঢালো…

ভালোবাসার তাল মাতালে

জানো তুমি,জানো!

আমার সবকিছুতেই মনভুলা।

স/মা