ঢাকাশনিবার , ১৮ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কুড়িগ্রাম সীমান্তে অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদেশি আটক

চমক নিউজ মফস্বল বিভাগ
সেপ্টেম্বর ১৮, ২০২১ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম সীমান্তে অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদেশি আটক

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ ও ভারত থেকে বাংলাদেশে প্রবেশের দায়ে ২ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শিংঝাড় সীমান্ত থেকে তাদেরকে আটকের শনিবার (১৮ সেপ্টেম্বর) তাদের নামে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন, উপজেলার ভুরুঙ্গামারী ইউনিয়নের কামাত আঙ্গারিয়া গ্রামের আমির হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (২৮) ও দেওয়ানের খামার গ্রামের আতিকুর রহমানের ছেলে শাহরিয়ার আহমেদ (২১)।

জানা গেছে, শুক্রবার বিকেলে শিংঝাড় ক্যাম্পের বিজিবি’র টহলরত একটি দল দক্ষিণ শিংঝাড় মাঠের পার নামক স্থানে দুজন ব্যক্তিকে আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৫২ এস এর নিকট দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছেন। এ সময় তাদের আটক করে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করে বিজিবি।

পরে তাদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট আইন ১৯৭৩ এর ১১(১)(ক) ধারায় ভূরুঙ্গামারী থানার মামলা দিয়ে শনিবার তাদেরকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স/এষ্