প্রতি বছরের ন্যায় এ বছরেও কুড়িগ্রাম সমিতি, ঢাকা-এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হলো ৪ জানুয়ারি ২০১৭ ইং, রোজ- শনিবার। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে সকাল ৮.৩০ টায় যাত্রা শুরু হয় এবং বেলা ১১ টার দিকে ভাওয়াল জাতীয় উদ্যানের রজনীগন্ধা ভি.আই.পি বিশ্রামাগার পয়েন্টে পৌছে। সকালের নাস্তার পর শুরু হয় বিভিন্ন ধরনের খেলাধূলা। অনুষ্ঠিত হয় ঝুড়িতে বল নিক্ষেপ, স্ট্যাম্পে বল নিক্ষেপ, ছোট বাচ্চাদের দৌড়, বয়স্ক দ্রুত হাটা, মহিলাদের দ্রুত হাটা সহ নানান খেলা। এরপরই শুরু হয় মধ্যাহ্নভোজের পর্ব। সবচেয়ে আকর্ষণীয় পরে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। নিজেদের শিল্পীরা ঘরোয়া পরিবেশে বেশ মাতিয়ে রেখেছিলেন সবাইকে। আর কুড়িগ্রামের কৃতিসন্তান ক্লোজআপ ওয়ান তারকা সাজুর গানের তো জুড়ি নেই। নাচে-গানে দর্শকদের মন কেড়ে নেয়। সবশেষে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় র্যাফেল ড্র। ভাওয়াল জাতীয় উদ্যানের মনোরম পরিবেশে এ যেন ছিল কুড়িগ্রামের সর্বস্তরের মানুষের মিলন মেলা। যেখানে মাটি ও মানুষের প্রাণের টানে ছুটে এসেছিলেন সাংসদ নুরে-হাসনা লিলি চৌধুরী, সাংসদ জনাব রূহুল আমীন, সিনিয়র সচিব জনাব মাহফুজুর রহমান (চেয়ারম্যান-ভূমি সংস্কার বোর্ড), অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলাম (চেয়ারম্যান- অর্থনীতি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়), মেজর জেনারেল (অবঃ) আমসা আমিন, জনাব মোঃ বদরুল হাসান বাবুল (যুগ্ম সচিব- বাণিজ্য মন্ত্রনালয়), দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজ সেবক জনাব গোলাম মোস্তফা, ব্লুমিং নীটওয়ার লি. এর পরিচালক ও বিশিষ্ট সমাজ সেবক জনাব মাজহারুল ইসলাম, গণকমিটি-ঢাকা মহানগরের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সহ ঢাকায় বসবাসরত শিক্ষক, ব্যবসায়ী, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমন্ত্রিত অতিথি বৃন্দ তাদের বক্তব্যে বলেন- কুড়িগ্রামের উন্নয়নে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে এবং নিজেদের পারস্পরিক সহযোগিতার উন্নয়নের লক্ষ্যে এমন আয়োজনের ধারা অব্যাহত রাখতে হবে। তাঁরা বনভোজন কমিটির আহবায়ক টিএম মিজানুর রহমান ও সদস্যসচিব জনাব সাইদুল আবেদীন ডলার সহ সকলকে ধন্যবাদ জানান এমন সুন্দর আয়োজনের জন্য।
সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সম্মিলিত প্রয়াসে আমরা একটি সফল বনভোজন করতে পেরেছি জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে সমিতির মহাসচিব মোঃ সাইদুল আবেদীন (ডলার) বলেন: আমরা কুড়িগ্রামের সন্তান, আমাদের বেড়ে ওঠা এবং আমাদের আজকের এই অবস্থানের পেছনে কুড়িগ্রামের মাটি ও মানুষের অনেক ত্যাগ রয়েছে। দায়বদ্ধতা মুক্তির লক্ষ্যে আসুন আমাদের সকলের প্রাণপ্রিয় সংগঠন কুড়িগ্রাম সমিতি, ঢাকা-তে সম্পৃক্ত হয়ে সংগঠনটি শক্তিশালী করি এবং এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখি।
স/ এষ্

