ঢাকাসোমবার , ২০ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কুড়িগ্রামে বাড়ি ভাংচুর ও অগ্নি সংযোগ

চমক নিউজ মফস্বল বিভাগ
সেপ্টেম্বর ২০, ২০২১ ৯:০৫ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামে জমিজমার বিরোধকে কেন্দ্র করে বাড়ি ভাংচুর ও অগ্নি সংযোগ

হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের কচাকাটায় জমিজমার বিরোধকে কেন্দ্র করে রাতের আঁধারে প্রতিপক্ষের লোকজন বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগসহ জমির দলিলপত্র এবং একটি শাহীওয়াল জাতের ষাঁড় গরু নিয়ে গেছে বলে জানাগেছে।

স্থানীরা জানান, কচাকাটা থানার বল্লভেরখাস ইউনিয়নের শিংগীমারী নামক গ্রামে জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবৎ মৃত অছর উদ্দিনের ছেলে আজগার আলীর সঙ্গে একই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মজিবর রহমান গংয়ের বিরোধ চলে আসছিল।

আদালতের রায় থাকা সত্বেও মজিবর রহমান ওই জমি জবর দখলের পায়তারা করে আসায় আজগার আলীর পুত্র বেলাল হোসেন কুড়িগ্রাম আদালতে ১৪৪ ধারায় একটি মামলা দায়ের করে। এদিকে আদালতের নোটিশ পাওয়া সত্বেও রায়কে অমান্য করে সোমবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২ টার দিকে মজিবর রহমান গং বিভিন্ন এলাকা থেকে প্রায় ৩০/৩৫ জন ভাড়াটিয়া লোকজন এনে আকস্মিক বাড়িতে প্রবেশ করে ভাংচুর করতে থাকে এবং বাড়ির লোকজনকে বেদম মারপিট করে জমির কাগজপত্রসহ একটি শাহীওয়াল জাতের গরু নিয়ে যায়।

এ সময় বাড়ির লোকজন বাধা দিতে গেলে তাদের মারপিটে বাড়ির মালিক আজগার আলী ও কাইচেনী বেওয়া নামে দুজন আহত হয়। এছাড়া বাড়িতে অগ্নিসংযোগ করায় একটি টিনের ঘর পুড়ে ভস্মিভুত হয়। এ সময় কচাকাচা থানা পুলিশ ও স্থানীয়রা এগিয়ে আসলে বিবাদী পক্ষের লোকজন দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আহতদের রাতেই ভুরুঙ্গামারী উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় সকাল ১১ টায় কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এ.বি.এম রুহুল আমিন সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে কচাকাটা থানার ওসিকে মামলা গ্রহণপুর্বক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। এ বিষয়ে কচাকাটা থানার ওসি জাহেদুল ইসলাম জানান মামলার প্রক্রিয়া চলছে।

স/অ