ঢাকাবৃহস্পতিবার , ৩০ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কুড়িগ্রামে ঘরের ধর্নার সাথে শাড়ির আঁচল পেঁচিয়ে বৃদ্ধার আত্মহত্যা

চমক নিউজ মফস্বল বিভাগ
সেপ্টেম্বর ৩০, ২০২১ ১১:১৬ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামে ঘরের ধর্নার সাথে গলায় শাড়ির আঁচল পেঁচিয়ে বৃদ্ধার আত্মহত্যা

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে গলায় শাড়ী পেঁচিয়ে আত্মহত্যা করেছেন অতেশ্বরী রায় (৭২) নামের মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধা। নিহত ওই বৃদ্ধা উপজেলার চন্দ্রখানা কুমার পাড়া গ্রামের মৃত করুণা কান্তের স্ত্রী।

স্থানীয়রা জানায়, ১০ বছর আগে মারা যায় নিঃসন্তান বৃদ্ধা অতেশ্বরী রায়ের স্বামী। এতে একাকীত্ম জীবন কাটাতে গিয়ে এক সময় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। পরে বাড়ি বাড়ি ভিক্ষা করে জীবন চলে তার। এক পর্যায়ে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সারাদিন তিনি ঘর থেকে বের না হওয়ায় বিকালে প্রতিবেশীরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন।

খোঁজার এক পর্যায়ে বসত ঘরের ধর্নার সাথে লাশ ঝুলতে দেখেন তারা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

স/অ