ঢাকাবৃহস্পতিবার , ৩০ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কুড়িগ্রামে গাছের পাতা পরিস্কার করতে গিয়ে প্রাণ গেলো বৃদ্ধের

চমক নিউজ মফস্বল বিভাগ
সেপ্টেম্বর ৩০, ২০২১ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামে গাছের পাতা পরিস্কার করতে গিয়ে প্রাণ গেলো বৃদ্ধের

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রমের রাজারহাটে ঘরের চালে উড়ে আসা গাছের শুকনো পাতা জারু দিয়ে পরিস্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত মোকছেদ আলী (৫২) টিউবওয়েল মিস্ত্রি বলে জানা গেছে। সে উপজেলার ছিনাই ইউনিয়নের মহিধর মিস্ত্রি পাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বারোটার দিকে নিহত মোকছেদ আলী তার বসত ঘরের চালের উপর গাছ থেকে পরে জমা হওয়া শুকনো পাতা ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে থাকেন। এ সময় অসাবধানতাবশত চালের উপরে থাকা বৈদ্যুতিক তারে লেগে বিদ্যুৎ স্পৃষ্টে গুরুতর আহত হয়ে পড়লে এলাকাবাসী ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মোশারফ হোসেন বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত মোকছেদ আলী মিস্ত্রি পাড়া এলাকার নতুন বাসিন্দা। তিনি পেশায় একজন টিউবওয়েল মিস্ত্রি ছিলেন।

স/অ