কুমারীডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি কামাল হোসেন আবারো ইয়াবাসহ আটক।
এস এম মেহেরাব হোসেন, মেহেরপুর:মেহেরপুর গাংনী উপজেলার কুমারীডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি কামাল হোসেন(৪০)কে ৫০ পিস ইয়াবাসহ আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম।
বৃহস্পতিবার(১৬সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে তাকে আটক করে।আটককৃত কামাল হোসেন গাংনী উপজেলার সিন্দুর কৌটা গ্রামের লুৎফর রহমানের ছেলে।মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুল মান্নান জানান, মেহেরপুর গাংনী উপজেলার সিন্দুর কৌটা এলাকায় মাদক নিয়ে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে এসআই খসরু আল মামুন এর নেতৃত্বে অভিযান চালিয়ে কামাল হেসেন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত কামাল হোসেন কুমারী ডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি বলেও জানাগেছে।কামাল হোসেনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে।
গাংনী থানার ওসি বজলুর রহমান বলেন, ‘কামাল হোসেন এলাকার একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে গাংনী থানায় মাদক, অস্ত্র, বিস্ফোরক, চুরি, ডাকাতী ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে।
স/অ

