ঢাকাবৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কিশোর কলম সাহিত্য পুরস্কারের জন্য ছয় লেখক নির্বাচিত

admin
নভেম্বর ১২, ২০২০ ৩:৩৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : কবি বশিরুজ্জামান বশির সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত কিশোর কলম সাহিত্য পুরস্কার ২০২০ এর জন্য বিচারক মন্ডলী ছয় লেখককে নির্বাচিত করেছেন।

তারা হলেন- শহীদুল ইসলাম ভূঁইয়া, নির্বাচিতগ্রন্থ : বাংলাদেশের মানুষের ধর্ম ও ধর্মতত্ত্ব। ড. আশরাফ পিন্টু, নির্বাচিতগ্রন্থ : সাহিত্য সৃজন : নির্বাচিত প্রবন্ধ। শেখ মনিরুল হক, নির্বাচিতগ্রন্থ : মাছ মেয়েদের সমুদ্রযাত্রা। নাসীমুল বারী, নির্বাচিত গ্রন্থ : ফড়িংয়ের পায়েশ। জান্নাত লাবণ্য, নির্বাচিত গ্রন্থ : ময়না ও বেড়ালের গল্প। মোজাম্মেল সুমন, নির্বাচিত গ্রন্থ : করছে ছড়া টোকাটুকি পড়ছে পড়া খোকাখুকি।

কবিতা ও জীবনী শাখায় ভালো মানের পান্ডুলিপি না পাওয়ায় এ বিভাগে কাউকে নির্বাচিত করা হয়নি। ২৫ জানুয়ারি ২০২১ এ আনুষ্ঠানিক ভাবে এ পুরস্কার প্রদান করা হবে।

স/এষ্