ঢাকাবৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কাঠালিয়ায় শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

admin
ফেব্রুয়ারি ১৬, ২০১৭ ১০:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

♦ জাহিদুল ইসলাম, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:ঝালকঠির কাঠালিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে বুধবার (১৫ ফেব্রুয়ারী) জাতীয় শিক্ষা সপ্তাহে আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের ইসলামী শিক্ষা বিষয়ের প্রভাষক মোহাম্মদ আবদুল হালিম উপজেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি দৈনিক ইত্তেফাকের উপজেলা সংবাদদাতা, কাঠালিয়ার একমাত্র প্রথম অনলাইন পত্রিকা কাঠালিয়া বার্তার নির্বাহী সম্পাদক, উপজেলা সুজনের সভাপতি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা গণগ্রন্থাগারের কোষাধ্যক্ষ। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে কাজ করছেন। অপর দিকে কারিগরি শাখায় আমুয়া শেখ ফজিলাতুন্নেছা ভোকেশনাল ইনস্টিটিউট এর ইনস্ট্রাক্টর ইঞ্জিনিয়ার মাওঃ মো. আহছান উল্লাহ খান, মাদ্রাসায় শাখায় চিংড়াখালী সিনিয়র মাদ্রাসার প্রভাষক মাওঃ মো. দেলোয়ার হোসাইন ও স্কুল শাখায় কাঠালিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদকে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে নির্বাচিত করা হয়েছে।
এছাড়াও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কাঠালিয়া মডেল উচ্চ বিদ্যালয়, তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজ, বলতলা কৈখালী সিনিয়র মাদ্রাসা, শেখ ফজিলাতুন্নেছা ভোকেশনাল ইনস্টিটিউট নির্বাচিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও বাছাই কমিটির আহবায়ক ডাঃ শরীফ মুহম্মদ ফয়েজুল আলম এবং মাধ্যমিক শিক্ষ অফিসার মো. মাহবুবর রহমান সমন্বয় গঠিত বাছাই কমিটি এ বাছাই সম্পান্ন করেন।

স/শা