জাহিদুল ইসলাম, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি’র প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। আওয়ামীলীগ দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া সিকদার। ঝালকাঠি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার রাতে কেন্দ্রীয় মনোনয়ন বোড গোলাম কিবরিয়া সিকদারকে কাঠালিয়া উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করেছেন।
এদিকে বিএনপি থেকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বিএনপি নেতা মো. সাব্বির আহম্মেদ। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম নুপুর বিষয়টি নিশ্চিত করেন।
স/এষ্

