কাগজে ছাপা ঈশ্বর
বিদ্যাশ্রমিক দারবিশ জুয়েল
কাগজে ছাপা এক ঈশ্বর
আজ বলে দেয় কে আপন কে বা পর
কে করবে কার ঘর
আর কার সাথে বিচ্ছেদ, কে সাজাবে বাসর
এসব কিছুর বিচারক সেই কাগজে ছাপা অধিশ্বর ;
গ্রাম – গঞ্জ বন্দর বা শহর
অফিস আদালত কিংবা আপন ঘর
সর্বত্র উঠেছে এক পুঁজিবাদী ঝড়
যার আঘাতে মানব – মন এক পরিত্যক্ত চর
আবেগ অনুভূতির গায়েও ভীষণ জ্বর
প্রেমের নামে চলছে অশ্লীল আসর
ভক্তি শ্রদ্ধার জায়গা নিয়েছে তেলের বহর
আর এসব কিছুর ঊর্ধ্বে সেই –
কাগজে ছাপানো ঈশ্বর।।
স/মা

