ঢাকামঙ্গলবার , ১২ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কাঁদছে আকাশ-বাতাস

admin
ডিসেম্বর ১২, ২০১৭ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

কাঁদছে আকাশ-বাতাস
মো. আলী আশরাফ খান

প্রচ- দাবদাহে পুড়ে যাচ্ছে কোমল হৃদয়
পাথর-পাথর ঘর্ষণে বাড়ছে আরো আগুন,
কেউ নেই যেন এই ধ্বংসলিলা শুধরাবার
পুুড়ে যাচ্ছে আবালবৃদ্ধবনিতার ঘর-সংসার।

আহ! বিশ্বজুড়ে অগণিত মানুষের বসবাস
কেবল-ই মানবতার বুলির বেসুর আওয়াজ!
নেই-নেই কারো আগুন নেভানোর উদ্যোগ
সবাই খুঁজে নিজেদের স্বার্থ-দিয়ে অপবাদ।

যত দিন যাচ্ছে তত বাড়ছে শিখা লেলিহান
দিগি¦দিক দৌঁড়াচ্ছে আমাদের মানবতার গান,
যেন কেউ শুনতে চায় না-কারো হাহাকার
বাতাসটা বড্ড বৈরি কাঁদছে আকাশ-বাতাস।

তবে কি ধ্বংসের দ্বারপ্রান্তে গৌরবের ইতিহাস
লক্ষ-কোটি প্রাণের দাবি মা-বোনের সম্ভ্রম?
জাগো জাগো জাগো হে তরুণ সময় বয়ে যায়
আগুনে পুড়ছে আমাদের অর্জিত সাধ-আহ্লাদ?

স/মা